নতুন টাকার নোট পণ্য হিসেবে বিক্রি সম্পূর্ণ বেআইনি

ছবি : ডেইলি নিউজ বিডি

মো. সাইদুল ইসলাম : নতুন টাকা পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।  বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন বলেন, ‘প্রতিটি উৎসবে নতুন নোটের চাহিদা থাকে। তবে নতুন নোটেরে এই আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমরা ক্যাশলেস বাংলাদেশের দিকে যাচ্ছি।’

তিনি আরো বলেন, নতুন টাকার নোট কোনো পণ্য নয়, যে তা বাজারে বিক্রি হবে। নতুন টাকার নোট বাজারে পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। কেউ যদি এ ধরনের কাজে জড়িত থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। আর বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক থেকে যদি নতুন টাকার নোট বিক্রির জন্য সরবরাহ করা হয়, জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন