সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জাতীয় পাট দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পাটচাষি, পাট বীজ উৎপাদনকারী ও ব্যবসায়ীরা তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসক প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন।
সেসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, পাট উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, চেম্বার অফ কমার্স সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পাট চাষী, ব্যবসায়ীবৃন্দ।
