গোলাম রব্বানী-টিটু (শেরপুর প্রতিনিধি)
রাজধানী,জেলা, পৌরসভা ও ব্যস্ততম শহর নয় শেরপুর জেলার সিমান্তর্বতী ছোট্র একটি ঝিনাইগাতী উপজেলা শহর । এই উপজেলার একমাত্র প্রবেশ ও বাহির হওয়ার পথ একটি মাএ হাইওয়ে রাস্তা । এই রাস্তায় প্রতিদিন অটো বাইকের কারণে যানজট দিনদিন বৃদ্ধি পাচ্ছে । প্রশিক্ষণ বিহীন চালক হওয়ার ফলে যেখানে সেখানে রাস্তার উপর আটো বাইক রাখার ফলে দূর্ঘটনা লেগেই থাকে । এদেরকে নিয়ন্ত্রণ করার কোন লোক আছে বলে মনে হচ্ছে না সাধারণ মানুষের । আজ রবিবার সকাল/ বিকাল দীর্ঘক্ষণ যানজটের লাইন লম্বা হওয়ায় পথচারীদের সমস্যা সৃষ্টি হয় , ফলে সড়ক দূর্ঘটনা সহ যাত্রীরা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়ে থাকে প্রতিনিয়ত । ঝিনাইগাতী থানা মোড় ও ধানহাটি মোড় সর্বক্ষণ যানজটের সৃষ্টি হয়ে থাকে । এ রকম মফস্বল শহরে যানজটের কারণ সমন্ধে জানতে চাইলে সচেতন নাগরিকরা জানায়, অপরিকল্পিত ভাবে রাস্তার উপর দোকানের সামনে বারান্দা করা, অটো,সিএনজি,বাস,ট্রাক,ট্রলী, রিকশা ও বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখা এবং কোন ট্রফিকের ব্যবস্থা না থাকার ফলে যানজটের সৃষ্টি হয়ে থাকে । আজ রোববার বাজারের দিন থাকার কারণে ঝিনাইগাতী থানা পুলিশের ২জন সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে । ঢাকা গামী বাসের টিকিট কাউন্টারের বাস রাস্তার উপর রেখে যাত্রীদের ট্যানা-হ্যাচরা করে পথচারীদের ব্যাপক ভাবে চলা ফেরার বিঘ্ন ঘটে থাকে বলে অভিজ্ঞ মহল মনে করে থাকেন । স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেক মাসিক আইন শৃঙ্খলা সভায় জানযট নিরসনে সিদ্ধান্ত গ্রহণ করা হলেও তা ভেস্তে যেতে বসেছে । তাদের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন করলেও তা কার্যকর আজও হয়নি । এখন থেকে যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে ব্যবসায়ী সহ জনসাধারণের চলা ফেরার ব্যাপক অসুবিধা হবে এবং ভবিষ্যতে যানজট শহরে পরিণত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনি প্রত্যাশা উপজেলাবাসীর ।