গোলাম রব্বানী-টিটু (শেরপুর) প্রতিরিনধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত শিক্ষক কর্মচারী ও উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের একই দিনে বার্ষিক সাধারণ সভা জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে | সকালে উপজেলার আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের কক্ষে শিক্ষক ও কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২১ তম বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি মাছুদ হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অভিনূর ইসলামের সঞ্চালনায় শুরু হয় |
অপর দিকে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে উত্তরণ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯তম বার্ষিক সাধারণ সভা সমিতির চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভার কর্মসূচি শুরু হয় | উভয় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে শেরপুর তিন আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন | অন্যান্যদের মধ্য থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা সমবায়ী অফিসার রুকনুজ্জামান, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, আবু ছালে উপস্থিত ছিলেন | প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ধানের শীষ প্রতীক উপহার দিয়ে বরণ করে নেয়া হয় |
এ সময় মাহমুদুল হক রুবেল বলেন সমবায় সমিতির মাধ্যমে নিজেরা ¯^াবল¤^ী ও দেশে অর্থনৈতিক চাকা ঘুরানোর সুবর্ণ সুযোগ রয়েছে | সমিতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সমাজে দুর্যোগ সময়ে মানুষের পাশে থাকার আহবান রাখেন | বার্ষিক সাধারণ সভায় সমিতির আয় ব্যয়ের হিসাব দিয়ে সদস্যদের প্রশ্নের উত্তর দেয়া হয় | সকল সদস্য কর্মসূচিতে অংশ গ্রহণ করেন | শেষে র্যাফেল ড্র করে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় |