মু. ওয়াহিদুর রহমান মুরাদ, (রায়পুর) লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর রায়পুর উপজেলা ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের অন্তর্গত একটি খাল খনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) খাল খনন কার্যক্রম প্রদান রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার উদ্বোধন করেন।
অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় রায়পুর উপজেলাধীন ২ নং উত্তর চর বংশী ইউনিয়ন এর খাল খনন কাজ পুন:খনন কাজ ৩ কোটি টাকা ব্যায়ে শুরু হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ওসি শাহিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু,সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, ২ নং উত্তর চর বংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজ,উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউসার আলম মোল্লা,উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক ফরহাদ মিয়াজী।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।
