নওগাঁয় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদে সাথে মতবিনিময় সভা


এ,বি,এম,হাবিবুর রহমান : নওগাঁয় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় জেলা সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- জেলা সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম।

এসময় ডেপুটি সিভিল সার্জিন ডা: মুনির আলী আকন্দ, মেডিকেল অফিসার ডা: নুজহাত তাবাসসুম, ডা: নাজিয়া তাসনিম ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আবু মো: শফিকুল ইসলাম এবং নওগাঁর গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম বলেন- আগামী ২০ এপ্রিল পুরো জেলায় হাম রুবেলা ক্যাম্পেইন শুরু হবে। চলবে ১১ মে পর্যন্ত। ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের টিকা দেওয়া হবে। জেলায় ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২ হাজার ৫০০ টি কেন্দ্রে টিকা দেওয়া হবে বলে জানান।

ইপিআই টিকায় কোন শিশু ২৮ দিনের মধ্যে টিকা পেলে তাকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে না। তবে পরবর্তীতে তাকে টিকা দেওয়া হবে। এছাড়া অসুস্থ বাচ্চাকেও টিকা দেওয়া যাবে না। কোন অভিভাবক না চাইলে টিকা দেওয়া হবে না বলেও তিনি জানান। টিকা নিতে সবাইকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন তিনি।

তিনি বলেন- হামের হটস্পট হিসেবে জেলার পোরশা উপজেলাকে চিহ্নিত করা হয়েছে। যেখানে ১৪ হাজার টিকার মধ্যে ৭ হাজার টিকা দেওয়া হয়ে গেছে। একটি কুচক্রি মহল না বুঝে গুজব ছড়িয়ে থাকে।এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এটা নিরাপদ টিকা বলেও তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন