কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

 


মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) : ঐতিহ্যবাহী কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে প্রেসক্লাব হল রুমে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সেলিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,কালিয়াকৈর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাইনুল সিকদার, সহ-সভাপতি ডি এম সামান উদ্দিন, নির্বাহী সদস্য মাহাবুব হাসান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিকদার।অর্থ সম্পাদক মো: নজরুল ইসলাম জনি,দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রেসক্লাবের সভাপতি  সরকার আব্দুল আলীম বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আমরা কালিয়াকৈর প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখতে সর্বদা সোচ্চার থাকবো। সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ ও অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রকাশের জন্য অনুরোধ জানান সকল সাংবাদিকবৃন্দকে।

পরে সকল সাংবাদিক পান্তা ইলিশ ভোজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন