আনন্দলোক উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আনন্দলোক উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় আনন্দলোক উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আব্দুর রহিম মেম্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আমীন, সাবেক প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান হাওলাদার, অভিবাবকদের পক্ষে প্রতিনিধিত্ব করেন জনাবা আফরোজা আক্তার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকতারুজ্জামান। 

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং উক্ত অনুষ্ঠানে আগত সকলকে পহেলা বৈশাখ/বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা বিনিময় করে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান, বাঙ্গালী জাতির ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে নাটক ও নৃত্য পরিবেশন করা হয়, পরে প্রতি বৎসরের ন্যায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং নতুন বছরের শুভেচ্ছা জানান।

পুরো আয়োজনটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন