নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে সুইচ গিয়ারসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে সুইচ গিয়ারসহ ৩ ডাকাত গ্রেফতার 



নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১টি সুইচ গিয়ার, ২টি ছোড়া ও ৪টি ষ্টীলের রড সহ ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানা পুলিশের একটি অভিযান পরিচালনাকারী দল গতকাল দিবাগত রাত ১.০০ টার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল মোবারক শাহ রোডের ছাতা ব্রীজের উপর ডাকাতির প্রস্তুতিকালে, নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ঋষী পাড়া সুইপার কলোনী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মিরাজ (২৩), নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন সৈয়দপুর ফকির বাড়ি এলাকার নূর হোসেনের ছেলে মোঃ রকি (২৫) এবং একই থানাধীন বাবুরাইল এলাকার আলমগীর হোসেনের ছেলে মোঃ সাব্বির @ সোহাগ (২৫), কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির অপরাধে নিয়মিত মামলা দায়ের  করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ তারিক আল মেহেদী জানান, নারায়ণগঞ্জ জেলার জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন