ছাত্রজনতার আন্দোলনে একাধিক মামলার আসামী সিরাজুল ইসলাম মন্ডল গ্রেফতার

ছাত্রজনতার আন্দোলনে একাধিক মামলার আসামী সিরাজুল ইসলাম  মন্ডল গ্রেফতার 




নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

২৪ এর জুলাই, আগস্টে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে দায়েরকৃত একাধিক মামলার আসামী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের  নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।


বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি অভিযান পরিচালনাকারী দল সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এসও রোড মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম মন্ডল নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান, পাশাপাশি তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত। 


পুলিশ সূত্রে জানা গেছে,  ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়েরকৃত ৮টি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে, তাছাড়া তিনি ৫ আগস্টের পর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।


সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা থাকায় সেই মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন