ডেমরায় বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির ঈদ পুণর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত




ডেমরা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী  ডেমরা থানাধীন পূর্ব বক্সনগর দারুননাজাত মাদ্রাসা সংলগ্ন এশিয়ান রামাদা চাইনিজ এন্ড পার্টি সেন্টারে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে অত্যান্ত জাঁকজমকপূর্ণ এই আয়োজনে পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে উক্ত পুণর্মিলনী অনুষ্ঠান শুরু করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, মাননীয় প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং ঢাকা-৫ আসনের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ্ব নবীউল্লাহ্ নবী, উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি জামশেদুল আলম শ্যামল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানা বিএনপির আহ্বায়ক জনাব এসএম রেজা চৌধুরী সেলিম, ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান আনিস, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনর ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফেরদৌস হোসেন রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক ও লেখক জনাব নজরুল ইসলাম চৌধুরী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী ও সমাজ সেবক জনাব ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম, উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফ হোসেন, সভাপতি, ডেমরাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি, এছাড়াও ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ঢাকা সিটি কর্পোরেশনের উল্লেখ্যযোগ্য কোন প্রকার উন্নয়ন হয় নাই। বিগত সরকারের শাসনামলে সীমাহীন দুর্নীতি ও লুটপাট ব্যতীত কোন প্রকার উন্নয়ন লক্ষ্য করা যায় না। তিনি আরোও বলেন বর্তমান সরকারের শাসন আমলের প্রায় দুই মাস চলমান রয়েছে, এই অল্প সময়ের মধ্যে কোনভাবেই একটি রাষ্ট্রের বা একটি দেশের উন্নয়ন করা সম্ভব না। একটি দেশের উন্নয়ন বা সংস্কার করতে হলে মিনিমাম দুই থেকে তিন বৎসর সময় প্রয়োজন। 

তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করার পর বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার প্রতিশ্রুতি অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষে নিরলসভাবে কাজ  চালিয়ে যাচ্ছেন এবং এই উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে দেশকে এগিয়ে নিতে হলে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। এছাড়াও ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রতিটি ওয়ার্ডের সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড এবং নাগরিক সকল প্রকার সুযোগ সুবিধা পেতে হলে আপনাদেরকে পুনরায় সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি তথা আমাকে নির্বাচিত করতে হবে।

আমাদের সরকার ক্ষমতায় থাকলে প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি সিটি কর্পোরেশন সহ সমগ্র দেশের উন্নয়নমূলক কর্মকান্ড এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, ঢাকা সিটি  করপোরেশন দক্ষিণের নতুন আওতাভুক্ত ৬৬, ৬৭ ও ৬৮ নং ওয়ার্ড নতুনভাবে যুক্ত হওয়ার কারণে এই ওয়ার্ডগুলো কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাই এই এলাকার সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধাসহ পর্যায়ক্রমে এই ওয়ার্ড গুলোর সকল প্রকার উন্নয়ন বাস্তবায়ন করা হবে। 

পরিশেষে ডেমরাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সাফল্য কামনা করেন এবং উক্ত সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মইউল্লা নবী, বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব মোঃ শরীফ হোসেন, বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস হোসেন রানা, আরো বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। 

উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং উক্ত সংগঠনের বক্তারা সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধসহ ময়মনসিংহ জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন  এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ময়মনসিংহের ঐতিহ্যবাহী বাউল সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন