শেরপুরের নবনির্বাচিত সংসদ সদস্যর সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক বিহীন মতবিনিময় সভা অনুষ্ঠিত



গোলাম রব্বানী-টিটু (শেরপুর) প্রতিরিনধি : শেরপুর তিন আসনের নব নির্বাচিত সংসদ সদস্যর সাথে  ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক বিহীন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে | উপজেলা নির্বাহী অফিসার আল আমিনের সভাপতিত্বে গতকাল পড়ন্ত বিকালে উপজেলার হল রুমে সরকারী অধিদপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিদের সাথে নব নির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের এ মতবিনিময় সভার আয়োজন করা হয় | এ সময় সংসদ সদস্য উপজেলার মাদক নিয়ন্ত্রনে সেবনকারীদের আটক করা হয় কিন্তু মাদক বিক্রেতারা আটক হয় না | মাদক পাচারের গাড়ি একটা আটক হলেও বহাল তবিয়তে অন্য গাড়ি পাচার করা হয় | বাজারে ঘর উত্তোলন ও মেরামরতের অবৈধ পন্থায় টাকা নেয়া হয় যা প্রশ্ন বিদ্ধ | উপজেলার অনুমতি নিয়ে ঘর মেরামত করার তাগিদ নচেৎ অনুমতি ছাড়া সরকারী জায়গায় ঘর উত্তোলন বা সাটার লাগানো হলে ওই সমস্ত সাটার খুলে আনতে হবে বলে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন | জন¯^ার্থে বাজারে কোন চাঁদাবাজি চলবেনা বলে জানান | তিনি আরো বলেন কৃষকদের সার সংকট মোকাবেলা ও কৃষিপণ্য বিতররণে অনিয়ম দূর করতে হবে | শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও রাস্তাঘাটের সমস্যা সমাধানের চাহিদা এবং উপজেলার অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে বিভিন্ন উন্নয়নের কাজ তুলে ধরে সমš^য় করে কাজ করার উপর পরামর্শ প্রদান করেন মাহমুদুল হক রুবেল | উপজেলার প্রত্যেক সেক্টরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান ও বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন | ওই মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিমন্ত্রন না করার ফলে অসন্তোষ প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মীরা |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন