গাব্দেরগাঁও প্রধান শিক্ষিকা সেলিনা আক্তারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


মু. ওয়াহিদুর রহমান মুরাদ, লক্ষ্মীপুর : ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গাব্দেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক ম্যানেজিং কমিটি, অভিভাবক বৃন্দ ও সহকারি শিক্ষকগনের পক্ষ থেকে সেলিনা আক্তারের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 

বিদায়লগ্নে এমন প্রশংসনীয় উদ্যোগে তার পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ৩৭ বছর তিনি সমাজে তার জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার প্রাণান্তকর চেষ্টা ছিলো অপরিসীম। সেই সাথে সেলিনা আক্তারের ৪ সন্তানকেও গ্রেজুয়েট করিয়েছেছেন।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. অলিউল্লাহ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন পাটোয়ারী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সেলিনা আক্তারের দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষিকাকে বিদ্যালয়ের পক্ষ থেকে গাড়িতে করে  সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে বিদায় দিয়েছেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা তাঁর অবসর জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন