প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে ঈদুল আজহা। আমি ঈদুল আজহার এ শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২৭ মে) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এ উৎসব শুধু একটি আনন্দ-উ ৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের চিরন্তন বার্তা বহন করে।
Tags
জাতীয়
