ঈদের খুশিতে একত্রিত নীলফামারী জেলা পুলিশ পরিবার


নীলফামারী প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারী জেলা পুলিশ লাইন্সে ঈদের নামাজ ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলা পুলিশ লাইন্স জামে মসজিদে আয়োজিত ঈদের জামাতে অংশ নেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঈদের জামাতে অংশগ্রহণ করেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন। নামাজ শেষে তিনি উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে দুপুর ১টায় নীলফামারী জেলা পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঈদকে কেন্দ্র করে এমন আয়োজন পুলিশ সদস্যদের মাঝে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন