নওগাঁর মান্দায় উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা, ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মালেক

 


এ,বি,এম,হাবিবুর রহমান: আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির উপজেলা যুব বিভাগের সভাপতি ও তরুণ সংগঠক মোঃ আব্দুল মালেককে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

“পরিবর্তনের অঙ্গীকার, উপজেলা পরিষদ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৮ মে) রাতে উপজেলার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মিলনায়তনে এক বিশেষ নির্বাচনী বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দিন এবং ওলামা বিভাগের সভাপতি ও মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিচ্ছন্ন ও যোগ্য নেতৃত্বকে সামনে আনছে জামায়াত।

মাওলানা মোস্তফা আল আমিন বলেন, “মান্দা উপজেলার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, “উপজেলা পরিষদকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্রে পরিণত করতে হলে সৎ, দক্ষ ও জনসম্পৃক্ত নেতৃত্বের বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, মান্দা ইউনিয়ন চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, নুরুল্লাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জায়দুর রহমান, অফিস সম্পাদক হাফেজ আয়নাল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভা শেষে নেতাকর্মীরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন