হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারা দেশে ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৯ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ১৫০ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৩ হাজার ৫৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি।
Tags
জাতীয়
