সাতক্ষীরায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন


সাতক্ষীরা প্রতিনিধি: মরহুম এ কে এম আনিছুর রহমান ও মরহুম আল আমিন কবির চৌধুরী ডেভিড স্মৃতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ব্লিস

 হসপিটাল ও এসডি হাসপাতালের আয়োজনে  বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সরদার নাইম ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন