নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক


আব্দুল মজিদ, নাটোর : পারিবারিক কলহের জেরে নাটোর সদর উপজেলার কাফুরিয়ায় নিজ বাড়িতে ঘুমন্ত স্বামীকে হত্যা করেছে স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি উত্তরপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। 

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী অতেজান বেগম (৬৫) কে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তি মো: মকছেদ হোসেন মানু (৭০)। তিনি মৃত জিয়ারত সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার  নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্বামী মকছেদ হোসেনের গলায় ধারালো হাসুয়া দিয়ে কোপ দেন তার স্ত্রী অতেজান বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত স্ত্রীকে আটক করে।

এলাকাবাসীর দাবি, অতেজান বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে হত্যার পেছনে পারিবারিক কলহের বিষয়টিও সামনে এসেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী  জানায়, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন