নাগরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকাল থেকে উপজেলার কাঠুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ক্রীড়া,সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ রবিউল আওয়াল লাভলু। 

বিশেষ অতিথি ছিলেন সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী মনোয়ারা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা বিএনপির সহসভাপতি  আহমদ আলী রানা, যুগ্ন সাধারন সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি  মো,.আরিফুল  ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য  সচিব  জিহাদ হোসেন  ডিপটি।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

পরে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন