নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে অভ্যন্তরিন বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গল বার ( ৫ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশিদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্ত রানী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, যুবদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য পরিদর্শক মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
এ বছর সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ৬ শত ৯৭ মেট্রিক টন ধান ও ৪২ টাকা কেজিতে ৬শত ৭৬ মেট্রিক টন বোরো সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
