নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী এক নারী
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা থেকে তানিয়া খাতুন (৩৪) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী গত পাঁচদিন যাবৎ নিখোঁজ রয়েছে।
এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বড় বোন সোনিয়া বেগম।
অভিযোগ সূত্রে জানাযায়, সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকার বাসিন্দা সোনিয়া বেগম (৩৮) তার ছোট বোন মানুষিক প্রতিবন্ধী তানিয়া খাতুনকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
প্রতিবন্ধী ঐ নারীর বড়বোন সোনিয়া জানান, গত শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে তানিয়া খাতুন বাসা থেকে বের হয়ে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় যান। এরপর নির্ধারিত সময়ে তিনি বাসায় ফিরে না-আসায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন।
পরবর্তীতে তার আত্মীয় স্বজন সকলেই সম্ভাব্য বিভিন্ন স্থান সহ প্রতিবেশী ও নিকটাত্মীয়দের বাসায় খোঁজাখুঁজি করেন, কিন্তু তাসত্ত্বেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য না-পাওয়ায় বড়ো বোন সোনিয়া বেগম পারিবারিকভাবে আলোচনা শেষে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কোনো ব্যক্তি নিখোঁজ প্রতিবন্ধী তানিয়া খাতুনের সন্ধান পাওয়া মত্র উক্ত ০১৭৬৮৬২০১৬৮ নাম্বারে সোনিয়া আক্তারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ থানা পুলিশ সূত্র জানিয়েছে, প্রতিবন্ধী তানিয়ার নিখোঁজ সংক্রান্ত একটি লি অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং নিখোঁজ প্রতিবন্ধী ঐ নারীর সন্ধানে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
