গুলিস্তানে সড়কে ট্রাফিক পুলিশের মারামারি, ২ ট্রাফিক পুলিশ সাময়িক বরখাস্ত



মো: লুৎফর রহমান (খাজা শাহ্): রাজধানীর গুলিস্তান এলাকায় কথা-কাটাকাটি, হাতাহাতি এবং পরে মারামারির ঘটনায় ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন—দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।

শনিবার (২৪ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মইনুল হক এক বার্তায় এ প্রতিবেদক দৈনিক নব অভিযান ও ডেইলি নিউজ বিডি অনলাইনের  নির্বাহী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা ) কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় চত্বরে দুজনই পোশাক পরে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে সিগন্যাল চলাকালে এক দিক থেকে একটি গাড়ি বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং পরে ধস্তাধস্তির তথ্য পেয়ে যাচাই করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি ইউনিফর্ম পরে ডিউটিরত অবস্থায় সড়কের মাঝে দুই ট্রাফিক পুলিশের হাতাহাতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানিয়ে ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, ডিউটিরত অবস্থায় সহকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হতেই পারে। এমনিতেই প্রচণ্ড গরমে ১০ মিনিট সূর্যের নিচে দাঁড়ানো কঠিন, যেখানে ৮-৯ ঘণ্টা ডিউটি করতে হয়। কিন্তু হাতাহাতি ও মারামারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উক্ত ঘটনায় ট্রাফিক কনস্টেবল দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন