ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে ডিসি রায়হান কবির

ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে ডিসি রায়হান কবির 



এসএম মিরাজ হোসাইন টিপুঃ

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ পানিবাহিত সকল প্রকার রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের  ধারাবাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে।


নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দশনায়, শনিবার নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ফতুল্লায় চলমান পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির পরিদর্শনে এসে ডিসি রায়হান কবির বলেন, ডেঙ্গু চিকনগুনিয়াসহ সকল প্রকার মশা ও পানি বাহিত সকল প্রকার রোগ প্রতিরোধে শুধুমাত্র  সরকারি সহযোগীতা/উদ্যোগই যথেষ্ট না। 


ধারাবাহিকভাবে চলমান এসকল রোগ প্রতিরোধে নাগরিক সচেতনতা সবচেয়ে বেশি জরুরি বলে তিনি মনে করেন। পাশাপাশি বসত বাড়ির আঙ্গিনা ও বাড়ির আশপাশে জমে থাকা পানি ও ময়লা আবর্জনা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে প্রতিটি নাগরিককে বিরত থাকতে হবে।

এছাড়াও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খালগুলোকে নিয়মিত পরিষ্কার রাখতে হবে, যাতে করে পয়ঃনিস্কাশন ও পানি চলাচলে কোনো প্রকার বাধার সৃষ্টি না হয় সেদিকে সবার সচেতন দৃষ্টি রাখতে হবে। সকলের সম্মিলিত সজাগ দৃষ্টি ও সচেতনতাই পারে ডেঙ্গ চিকনগুনিয়া সহ সকল প্রকার পানি বাহিত রোগ ও জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে। 

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে নারায়ণগঞ্জকে আমরা একটি রোগমুক্ত পরিস্কার/পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পারব।


উল্লেখ্য চলমান এই অভিযানে, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার সচেতন মহল ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, ড্রেন ও জলাশয় পরিষ্কার করা হয় এবং জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন