ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম


গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, গাজীপুর সদর উপজেলা শাখার অধীন ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে মো. সুমন খানকে সভাপতি এবং মো. সেলিম রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তরিকুল ইসলাম রায়হান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. জনি আহমেদ। এছাড়া বিভিন্ন পদে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, তৃণমূল পর্যায়ে কৃষকদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, কৃষকদের অধিকার আদায় এবং কৃষি উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গাজীপুর সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আহসাদুজ্জামান হারুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন এবং সদস্য সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনপত্রে কমিটির অনুমোদন প্রদান করা হয়।

এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা কৃষকদলের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ভাওয়ালগড় ইউনিয়নে কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন