রায়পর উপজেলা প্রতিনিধি, জাকির হোসেন :
লক্ষ্মীপুরের রায়পুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এডভোকেট রফিক উল্লাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন হয়েছে।
আজ ০২/০৬/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুরে রায়পুর পৌর শহরের নিজ বাস বাসভবনে এই আকিকা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিশুটির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় আমন্ত্রিত অতিথিদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
উক্ত আনন্দঘন অনুষ্ঠানে রায়পুর রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উভয় পরিবারের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
ছেলে আবদুল্লাহ আল আমিন আকিকা সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এডভোকেট রফিক উল্লাহ সোহাগ। সেই সাথে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়ায় এবং শিশুটিকে দোয়া ও ভালোবাসা দেওয়ায় আমন্ত্রিত সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
