ঝিনাইগাতীতে যাত্রীবাহী যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়



গোলাম রব্বানী-টিটু,(শেরপুর)প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ঈদুল আযহা উপলক্ষে যাত্রীবাহী যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে| লোকাল বাস শেরপুর টু ঝিনাইগাতী ২০ টাকার স্থলে ৪০ টাকা, সিএনজি ৪০ টাকার ভাড়া ৭০ থেকে ৮০ টাকা করে নেয়া হচ্ছে| ঝিনাইগাতী টু ঢাকা ৫০০ টাকার স্থলে ৭০০ থেকে ৮০০ টাকা করে নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া| মঙ্গলবার সকাল থেকে এমনি চিত্র দেখা গেছে বাস কাউন্টারগুলোতে| নাম না বলার শর্থে যাত্রীরা জানান ঈদ শেষ হয়েছে আজও এভাবে যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায় করা হচ্ছে দেখার  যেন কেউ নেই| জন¯^ার্থে উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিক অভিযান পরিচালনা করলেও তা জন¯^ার্থে কোন কাজে আসছে না| অভিযানে কোঠার পদক্ষেপ না থাকা ও নিয়ন্ত্রণ না করার ফলে জনগণের দূর্ভোগ পোহাতে হচ্ছে| জন¯^ার্থে অরাজকতা  থেকে নিয়ন্ত্রণ করতে শেরপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যাত্রীরা|

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন