হাফেজ নজরুল : কুমিল্লার মুরাদনগরের ৬ বারের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর পক্ষ থেকে নবীপুর পশ্চিম ইউনিয়নের আলেম ওলামাদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক আহমেদ বাদশা।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, ৬ বারের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদা আপনাদের মহব্বতের মানুষ। আপনারা সব সময় দাদার পাশে ছিলেন, দাদা ও আপনাদেরকে অনেক মহব্বত করে। আপনাদের ভালবাসায় দাদা আজ দেশের ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দাদার পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আজকে এই তীব্র গরমের মধ্যেও আমার মত ক্ষুদ্র একজন মানুষের ডাকে আপনারা এসেছেন সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কায়কোবাদ দাদার আদর্শের রাজনীতি করি, ওনাকে অনুসরণ করার চেষ্টা করি। উনার মত আমিও আপনাদের সুখে দুঃখে সার্বক্ষণিক পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, আমি নবীপুর পশ্চিম ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করার চিন্তা ভাবনা করেছি। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি চেষ্টা করব আমি আপনাদের সেবা দিয়ে যেতে। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তাহলে আপনাদেরকে নিয়ে সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় কাজ করে যাবো ইনশাল্লাহ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় আলেম ওলামাদের সঙ্গে ঈদ পরবর্তী এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা ইমাম ও খতিব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ফরহাদ হোসাইন এর সঞ্চালনায় এসময় বক্তব্য আরো রাখেন, হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা মুফতি ছাদেকুল ইসলাম, মাওলানা আবুল হাসান, মাওলানা আব্দুল কবির, মাওলানা নুরুজ্জামান, মাওলানা গিয়াস উদ্দিন, মুফতি আবু মুছা, মাওলানা ইকরামুল হক মুরাদী, মাওলানা কামাল উদ্দিন, মুফতি কাজি জামাল, মাওলানা তাজুল ইসলাম সাহেব মাওলানা ইসমাইল, মাওলানা ফরিদুজ্জামান সহ অন্যান্য আলেম-ওলামাগণ।
এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত শত শত আলেম-ওলামাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
