সিংড়ায় ২ লাখ টাকার অর্ধশতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস


মো. এনামুল হক বাদশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় অর্ধশতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার নিংগইন ডুবন্ত ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় অর্ধশতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। ধ্বংসকৃত জালের বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। 

এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে নতুন পানি আসতে না আসতেই কিছু অসাধু মানুষ মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। আমরা এ বছর বর্ষার শুরুতেই অভিযান শুরু করেছি। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোনো ছাড় নয়। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন