![]() | |
| শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন |
আব্দুল মজিদ, নাটোর: নাটোর সদর উপজেলার মদনহাট এলাকায় ৫বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম(৪৫) নামে এক ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ধর্ষক শরিফুলের দ্রুত বিচারের দাবীতে বৃহস্পতিবার নাটোর শহরে এসে মানববন্ধন করেছে ভুক্তভুগি শিশুর এলাকাবাসী। এমন ঘটনায় শিশুটিকে দেখতে ও তার চিকিৎসার খবর নিতে নাটোর আধুনিক সদর হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার শরীফুল হক, নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুুরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয়রা জানান, মদনহাট এলাকার আব্বাস আলীর ছেলে শরিকুল ইসলাম মঙ্গলবার বিকেলে শিশুটিকে ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ঘটনাটি কাউকে জানালে জবাই করে মেরে ফেলার ভয় দেখায় ফুচকা বিক্রেতা শরিফুল। কিন্তু শিশুটির অস্বাভাবিক আচরণ ও অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকায় বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসে। পরের দিন বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। এঘটনাটি বুধবার সন্ধ্যায় জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতে অভিযুক্ত শরিফুল ইসলামকে তার বাড়ি থেকে বের করে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ভুক্তভোগী শিশুটির বাবা একজন দিনমজুর। শিশুটির ওপর এমন অমানবিক ও পাশবিক নির্যাতনের ঘটনায় মেয়ের বাবা ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিশুটির মা বাদি হয়ে শরিফুল ইসলামকে আসামি করে নাটোর সদর থানায় এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মামলা দায়েরের পরে শরিফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এঘটনায় ধর্ষনকারীর বিচারে দাবিতে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিক্ষোভকারীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দেশের সকল মানুষকে সোচ্চার হওয়ার দাবি জানান বক্তারা। এদিকে বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সাথে নিয়ে
নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি ও তার পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বর্তমান সরকার কোন খুন ধর্ষণকে বরদাস্ত করবে না। দোষী যতবড় ক্ষমতাশালী হোক না কেন দ্রুত তার বিচার করতে হবে। অল্প সময়ের মধ্যে আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে বিচারকার্য্য শুরু করতে প্রশাসনকে দুলু আহবান জানান।
