শেরপুর প্রতিনিধি :গতকাল বুধবার রাত নয়টার দিকে ঝিনাইগাতী উপজেলার নকশি বাজারে দুই বনকর্মী পাহাড় খেকোদের হামলার শিকার হয়েছেন| জানা গেছে সকালে অবৈধ বালু আটক করার কারণে তার জের ধরে পাহাড় খেকোরা এ হামলা করে| গজনীর বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ বন প্রহরী জিয়াউল হককে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়| প্রাথমিক চিকিৎসা শেষে শেরপুর সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক| খবর পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান,আব্দুল মান্নান আহতদের হাসপাতালে দেখতে যান| এবং এ ঘটনায় তদন্ত করে দোষি ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস প্রদান করেন| এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে|
Tags
শেরপুর
