নজরুল ইসলাম মাতবরের মায়ের মৃত্যুতে পিয়াস খন্দকারের শোক


নিজস্ব প্রতি‌বেদক : কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর ও ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জসীমউদ্দিনের মা উম্মে কুলসুম বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৬ জুন) বিকালে রাজধানীর একটি অভিজাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

নজরুল ইসলাম মাতবর ও জসীমউদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ পিয়াস খন্দকার।

এক শোকবার্তায় মোঃ পিয়াস খন্দকার  বলেন, মরহুমার মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুমা একজন আদর্শ নারী হিসেবে রাজনীতিবিদ সন্তানদের সবসময় ভালো কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ নারী। মহান রাব্বুল আলামীন যেন এই গভীর শোকে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দেন- কায়মনোবাক্যে সেটিই কামনা করি।

উল্লেখ্য যে মরহুমা কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক মাতবর সাহেবের বড় ভাই মরহুম দলিল উদ্দিন দুদু মিয়ার সহধর্মিণী ছিলেন।

শোকবার্তায় ছাত্রদলের এর এই নেতা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন