পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক



মো: লুৎফর রহমান (খাজা শাহ):  বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন।

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পদোন্নতির মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কাতারে যুক্ত হলেন।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ফ্যাসিস্ট সরকারের বিগত ১৭ বছর তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন।

বিগত ২০২৫ সালের মে মাসে তাকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিভাগের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাঠপর্যায়ের পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

পুলিশ প্রশাসনে অভিজ্ঞ ও আলোচিত কর্মকর্তা হিসেবে পরিচিত রেজাউল করিম মল্লিকের পদোন্নতিকে বাহিনীর ভেতরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তার পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ নতুন পদে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

রেজাউল করিম মল্লিক দায়িত্ব গ্রহণের পর ঢাকা রেঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন সংবেদনশীল পরিস্থিতি মোকাবিলায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন। এর ধারাবাহিকতায় তার এই পদোন্নতি এসেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচিত হয়েছে।

নতুন দায়িত্বে যোগদানের পর বাংলাদেশ পুলিশের কৌশলগত ও প্রশাসনিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মহল মনে করনে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন