ফ্রেস এলপিজির উদ্যোগে সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত


হাফেজ নজরুল : ফ্রেস এলপি গ্যাস এর হাত ধরে ‘গ্রিন ফুয়েল দেশজুড়ে’ -এ স্লোগান কে সামনে রেখে বিশ্ব এলপিজি দিবস উপলক্ষে দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে। 

সারা দেশের ন্যায় কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের আঙিনায়  মেসার্স সায়েদ আলী এন্ড সন্স এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে। এ বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন অধ্যাপক আবদুল মজিদ কলেজ এর পরিসংখ্যানের সহকারী অধ্যাপক আবদুল ওয়াদুদ সরকার, পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক বিশিষ্ট কবি ও সাহিত্যক, ভীম চন্দ্র সানা, গণিতের সহকারী অধ্যাপক মোতাহার হোসেন, প্রফেসর আব্দুল্লাহ আল মামুন,প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, মেসার্স সায়েদ আলী এন্ড সন্স এর পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, ফ্রেশ এলপি গ্যাস লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ মোঃ ইসমাইল হোসাইনসহ বৃক্ষ প্রেমী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন