শেখ সাজেদুল হক (বোরাক) : মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি মাজহারুল শেখ (৩৫)কে গ্রেফতার করেছে র্্যাব ১৪ ও পুলিশ।
থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মাদারীপুর জেলাসহ বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মাজহারুল শেখ রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার নজরুল শেখের ছেলে মাজারুল শেখ। সে হত্যা চেষ্টা, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাজহারুল শেখ দীর্ঘদিন ধরে ‘হাতুড়ি বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত ছিলো। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই, হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলো বলে পুলিশের কাছে তথ্য প্রমাণ রয়েছে।
তিনি আরো জানান, রাজৈর থানার মামলা নং- ৪৩ (তারিখ: ৩১ মে ২০২৬) এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি হিসেবে তাকে জামালপুর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পরে সংবাদ সম্মেলন শেষে তাকে মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়।
মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনের আওতায় এনে মাজহারুল শেখকে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এবং রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের ভাষ্যমতে দ্রুত রিমান্ডে আনা হবে, হাতুড়ি মাজারুল কে এবং সংবাদ সম্মেলন করেছেন।
