সিংড়ায় মাদকের বিরুদ্ধে তরুণদের শতাধিক ফুটবল উপহার চেয়ারম্যান প্রার্থী সবুজের


সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ 

মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুব সমাজকে খেলাধুলার সম্পৃক্ত  করতে নিজ অর্থায়নে  সম্প্রতি  সিংড়া উপজেলার ৩ নং ইটালি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ৪২টি গ্রাম পাড়া মহল্লায় শতাধিক ফুটবল উপহার দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন সবুজ। 

সবুজ বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। খেলাধুলা পারে মাদক থেকে তরুণদের দূরে রাখতে। আমি চাই ইটালি ইউনিয়নের প্রতিটি গ্রামের  তরুণরা মাঠে খেলাধুলা করবে। এবং ভয়াবহ মাদক থেকে দূরে থাকবে। আমি সব সময় তরুণদের পাশে আছি।  মাদক মাদক নয়, খেলা হোক তরুনদের সংস্কৃতি। এ বিষয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। 

ফুটবল পেয়ে উল্লাসিত তরুণরা সবুজের এই মহতি উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন এবং তার সফলতা কামনা করেন স্থানীয় জনসাধারণ ও ক্রীড়া প্রেমীরা।

 তারা বলেন, যুব সমাজকে ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত করতে এমন উদ্যোক্তা সমোপযোগী ও প্রশংসিত।  ভবিষ্যতে এমন ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করেন তারা। 

ইতিমধ্যে সবুজের ব্যাতিক্রমী এই উদ্যোগে স্বাগতম জানিয়েছেন আশেপাশের ইউনিয়ন সহ উপজেলার সচেতন নাগরিকরা। 

এমন জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা সালাউদ্দিন সবুজকে আগামী ইউনিয়ন পরিষদের হাল ধরতে  পাশে চান স্থানীয়  জনসাধারণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন