ভেনিসে “Made in Bangladesh Expo™ – Italy Edition 2026” উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ইতালির মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন এবং আসন্ন Made in Bangladesh Expo™ – Italy Edition 2026 সফল করার লক্ষ্যে ইতালির ভেনিসে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে এবং ফয়সাল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রবাসী ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  Md Liton Ahmed, Founder & Chairman, Made in Bangladesh Expo Ltd  এবং President, U.S. Bangladesh Chamber of Commerce and Industry(USBCCI) & Global Trade Promotion Council of Bangladesh

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “Made in Bangladesh Expo™ – Italy Edition 2026 বাংলাদেশের শিল্প, উদ্ভাবন, রপ্তানি সক্ষমতা এবং বিনিয়োগ সম্ভাবনাকে ইতালি ও বৃহত্তর ইউরোপীয় বাজারে তুলে ধরার একটি অনন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হবে। এই এক্সপোর মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তা, রপ্তানিকারক এবং বিনিয়োগকারীদের জন্য নতুন বাজার, নতুন অংশীদারিত্ব এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের অভিজ্ঞতা, ব্যবসায়িক নেটওয়ার্ক এবং বিনিয়োগ সক্ষমতা বাংলাদেশ ও ইতালির মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, Made in Bangladesh Expo™ – Italy Edition 2026 বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে এটি প্রবাসী ব্যবসায়ীদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে দুই দেশের অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

উপস্থিত বক্তারা এক্সপোকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ইতালির বিভিন্ন শহরে প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ভেনিস প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Made in Bangladesh Expo™ – Italy Edition 2026 আগামী ২–৪ অক্টোবর ২০২৬ ইতালির Salaria Sport Village, Rome-এ অনুষ্ঠিত হওয়ার প্রস্তাবনা রয়েছে। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও ইতালির ব্যবসায়ী, বিনিয়োগকারী, আমদানিকারক, রপ্তানিকারক, চেম্বার অব কমার্স, ট্রেড অ্যাসোসিয়েশন এবং নীতিনির্ধারকদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন