সাংবাদিকতার নামে চলছে প্রতারণা ও অপ-সাংবাদিকতা

অ‌ভিযুক্ত মোঃ আলী আহাম্মেদ (৪১)। ছ‌বি : সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ সংবাদ প্রকাশের কথা বলে টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁওয়ের এক সাংবাদিকের বিরুদ্ধে।

জাতীয় দৈনিক প‌ত্রিকার তিন‌টি অনলাইনে সংবাদ প্রকাশের কথা বলে টাকা নেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে  নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মোঃ আলী আহাম্মেদ (৪১) নামের সাংবাদিক পরিচয় বহনকারী এক প্রতারক। এঘটনায় গত ২৮ জুন রবিবার সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ সাইদুল ইসলাম (২৯)।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত শুক্রবার (২৬ জুন)  বিকেল ৫টা ২২ মিনিটে অনলাইনে সংবাদ প্রকাশের উদ্দেশ্যে অভিযুক্ত মোঃ আলী আহাম্মেদ (৪১) এর দেওয়া বিকাশ নম্বরে ৩,৫৮০ টাকা পাঠান। 

ভুক্তভোগীর দাবি, টাকা পাঠানোর পরও প্রতিশ্রুতি অনুযায়ী সংবাদ প্রকাশ করা না-করে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ঐ প্রতারক। একাধিকবার মোবাইল ফোনে কল ও এসএমএস করলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রতারণার শিকার ভুক্তভোগী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং বিষয়টি সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানা পুলিশের নিকট অনুরোধ জানিয়েছেন তিনি।

উক্ত বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মোঃ গোলাম সরোয়ারের নিকট তার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ঘটনার সত্যতা প্রমান সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন