টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে আলোচনায় রমজান আলী বাবু



গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী এলাকার রাজনীতিতে স্বেচ্ছাসেবক দল নেতা রমজান আলী বাবু বর্তমানে আলোচনায় রয়েছেন। টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সম্ভাব্য সভাপতি হিসেবে তার নাম স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে রমজান আলী বাবু তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। তারা জানান, রাজনৈতিক নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি দলীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, গত প্রায় ১৭ বছর ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা রমজান আলী বাবু বিভিন্ন সময়ে মামলা, হামলা ও কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এরপরও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে সরে না গিয়ে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

স্থানীয়দের একটি অংশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। এ কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে বলে তারা মনে করেন।

রাজনৈতিক জীবনে রমজান আলী বাবু গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন।

স্থানীয় নেতাকর্মীদের একাংশের মতে, তাকে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। একই সঙ্গে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে তিনি ভূমিকা রাখতে পারবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন