জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা ও সুশাসনের ওপর জোর দিলেন এমপি খন্দকার আব্দুল মুক্তাদির

জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা ও সুশাসনের ওপর জোর দিলেন এমপি খন্দকার আব্দুল মুক্তাদির



মোঃ সোহেল মাহমুদঃ

আজ বুধবার  ২৪ জুন২০২৬ জাতীয় বাজেট ২০২৬–২৭ অর্থবছরকে জনমুখী ও টেকসই উন্নয়নের হাতিয়ার হিসেবে বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির।

'জাতীয় বাজেট ২০২৬–২৭: খাতের প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক ন্যায়বিচার এবং মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ রূপরেখা।

তিনি বলেন, বাজেটের সুফল তখনই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, যখন বরাদ্দের যথাযথ বাস্তবায়ন, দুর্নীতিমুক্ত ব্যয় এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে কার্যকর বিনিয়োগ দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি শক্তিশালী করবে বলেও তিনি উল্লেখ করেন।

এমপি খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় চাহিদা ও বাস্তবতার আলোকে বাজেট বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বাজেটের বিভিন্ন খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং জনগণের প্রত্যাশা নিয়ে মতামত তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন