ড্রোনের সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে হবে ভূমি জরিপ

ড্রোনের সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে হবে ভূমি জরিপ, বিডিএস জরিপ সংক্রান্ত অবহিত করন আলোচনায় ডিসি রায়হান কবির 



এসএম মিরাজ হোসেন টিপুঃ

নারায়ণগঞ্জ জেলার সদর ও বন্দর উপজেলায় চলমান বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস) অবহিতকরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুন রবিবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে এই  সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সেটেলমেন্ট অফিস ঢাকার চার্জ অফিসার ও সিনিয়র সহকারী সচিব মোঃ জাকির হোসেন, এছাড়াও উক্ত সভায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন সহ সরকারি বিভিন্ন  দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, জরিপের কাজে নিয়োজিত সার্ভেয়ার সহ প্রত্যেক ভূমি কর্মকর্তা ও তাদের সহকারীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে ভূমির পরিমাণ নির্ভূল ও সঠিকভাবে জরিপ করতে হবে। দেশব্যাপী চলমান এই ডিজিটাল জরিপে ইতিমধ্যেই  ধামরাই ও কুষ্টিয়া জেলার ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ সম্পন্ন হয়েছে। ঠিক একইভাবে নারায়ণগঞ্জ জেলায়ও ডিজিটাল পদ্ধতিতে সঠিক ও নির্ভূলভাবে ভূমি জরিপ সম্পন্ন করা হবে।

জেলা প্রশাসক বিডিএস জরিপ  কার্যক্রমে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীদের  এয়ারক্রাফট পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ এবং এই সংক্রান্ত সকল কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। 

সভায় বক্তারা বিডিএস জরিপের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন সহ ভূমি সংক্রান্ত বিরোধ হ্রাস এবং নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে হয়রানি মুক্ত স্বচ্ছ সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন