সিদ্ধিরগঞ্জ থানা বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

সিদ্ধিরগঞ্জ থানা বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি 


 এসএম মিরাজ হোসেন টিপুঃ

গতকাল রবিবার ২৮ জুন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল সিদ্ধিরগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বার্ষিক পরিদর্শন কালে অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে সিদ্ধিরগঞ্জ থানার একটি সুসজ্জিত ইউনিট গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার প্রদান শেষে তিনি থানার চলমান কার্যক্রম সহ বিভিন্ন রেজিস্টার খাতা পর্যালোচনা করেন।

অতিরিক্ত ডিআইজি এম এ জলিল থানার সকল অফিসারদের সকল প্রকার দায়েরকৃত মামলার সুষ্ঠ তদন্ত পরিচালনা সহ দায়েরকৃত সকল অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুসন্ধান করা এবং থানায় আগত সকল সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও আইনী সেবা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক আরোও উপস্থিত ছিলেন, পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

পরিদর্শন শেষে তিনি থানা প্রাঙ্গনে একটি ফলজ গাছের চারা রোপণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন