শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার আঘাতে চাঁচি খুন


গোলাম রব্বানী-টিটু:(শেরপুর)প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার বিকাল তিনটার সময় ঝিনাইগাতী সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামে ভাতিজার আঘাতে চাঁচি খুন হয়েছে | জানা গেছে খেত থেকে কুচরিপানা সরানোকে কেন্দ্র করে আপন ভাতিজা আ: হাকিমের ছেলে শাহাআলী চাঁচি মোফাজ্জলের স্ত্রী সামিয়া (৫৫) পরিবারের মাঝে কথা কাটাকাটি হয় | এক পর্যায়ে ভাতিজা শাহাআলী লাঠি নিয়ে চাঁচিকে আঘাত করলে ঘটনা স্থলেই চাঁচি নিহত হয় | তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে | এলাকাবাসী এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের জোর দাবি জানিয়েছেন | ঝিনাইগাতী থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছেছে | খুনের অভিযুক্তরা বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে | এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভাতিজার আঘাতে চাঁচি খুন হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন