গোলাম রব্বানী-টিটু : (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার সকালে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ঝিনাইগাতী উপজেলায় সফরে আসেন | এ সময় তিনি বলেন গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট উন্নয়নে বর্তমান সরকার কাজ শুরু করছেন | ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্ধকৃত উপজেলার ২২টি রাস্তার মধ্যে উপজেলার হলদিগ্রাম, নওকুচি ও কাংশা ইউনিয়নে তিনটি নব নির্মিত সিসি ঢালাইয়ের রাস্তা পরিদর্শন করেন | সাংবাদিকরা মহারশি নদীর বেড়িঁবাধ, হাতি ও মানুষের যুদ্ধ স্থায়ী সমাধানের কথা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন এইগুলো দীর্ঘদিনের সমস্যা এখন ফান্ড নেই পরবর্তী অর্থবছরে সকল সেক্টরের সমন্বয়ে স্থানীয় সংসদ সদস্য প্রজেক্ট করলে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান | উপজেলা প্রশা্সন ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয় | সফরের সময় আরো উপস্থিত ছিলেন শেরপুর তিন আসনের এমপি মাহমুদুল হক রুবেল, শেরপুর জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন,উপজেলা নির্বাহী অফিসার আল-আমীন, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সরকারী কর্মকর্তাগণ | সফর শেষে গজনী অবকাশ পর্যটন কেন্দ্র থেকে প্রতিমন্ত্রী ঝিনাইগাতী ত্যাগ করেন | উল্লেখ্য স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল নির্বাচিত হয়ে উপজেলার ২২টি কাঁচা রাস্তার কাজ বাস্তবায়ন করলেন |
Tags
শেরপুর