ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ


সিংড়া (নাটোর) প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টায় কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু। 


গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, কাজল সরকার ও ফয়সাল আহমেদ সম্রাট, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনি, সাবেক সদস্য সচিব জুয়েল পারভেজ, বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, দপ্তর সম্পাদক মিফতাহুল ইসলাম শাইকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা ও দোয়া শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন করেন নেতাকর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন