কালিয়াকৈরে দোকানপাট ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন


মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) :
গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার  চান্দরা ইয়াছিন মার্কেট এলাকায় বুধবার সকালে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক দোকানপাট ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধন সূত্রে জানা যায়, উপজেলার চান্দরা মৌজাস্থিত সিএস খতিয়ান নং -১৫০,এসএ ২৯৫,আর এস ১৬৯ দাগে ২০ শতাংশ জমি আফজাল হোসেন ক্রয় করে দোকানপাট তৈরি করে ভোগদখলে অবস্থান করে পৌর কর নিয়মিত প্রদান করে আসছে। কিন্তু চান্দাবহ এলাকার পিতা মৃতঃ মোহাম্মদ আব্দুল আজিজ এর ছেলে মোহাম্মদ জাকির হোসেন লিজ সূত্রে তফসিল ভুক্ত সম্পত্তির মালিক হয়ে উক্ত দোকানপাট ও জমি জোরপূর্বক দখল করে। এরই প্রতিবাদে বুধবার সকালে ভুক্তভোগী পরিবার দোকানপাট ও জমিদখলের  প্রতিবাদে মানববন্ধন করে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন -  আফজাল হোসেন,  কামরুজ্জামান কামরুল, সুরুজ মিয়া। এসময় উপস্থিত ছিলেন মোস্তফা, সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ, ফয়েজ উদ্দিন,  নাহিদ ইসলাম, সহ এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন