"পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই" নারায়ণগঞ্জে এমপি আজহারুল ইসলাম মান্নান মোঃ সোহেল মাহমুদঃ

"পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই" নারায়ণগঞ্জে এমপি আজহারুল ইসলাম মান্নান




মোঃ সোহেল মাহমুদঃ

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও সবিজ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই লাখ ঔষধি, ফলজ ও বনজ  গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন,   আগামী দিনের বাংলাদেশ হবে সবুজ সমৃদ্ধ ও সবুজে ঘেরা বাংলাদেশ। যেখানে মানুষ নির্মল বাতাস ও সবুজে ঘেরা পরিবেশ বসবাস করবে।

রবিবার (১৯ জুলাই) সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত ‘সবুজ বাংলাদেশ ও সুন্দর ভবিষ্যৎ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক একাধিকবার কারা নির্যাতিত নেতা টিএইচ তোফার সভাপতিত্বে এবং সিদ্ধিগঞ্জ থানা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ শরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আকরাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ হালিম জুয়েল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা আব্দুল কাদের জিলানী হীরা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এছাড়া উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ‎বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প কোনো নেই। পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মকে সচেতন করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নারায়ণগঞ্জ সহ দেশের প্রতিটি শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের প্রত্যেক বাড়ির আঙিনায় ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষরোপণের পরামর্শ দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন