"দখলবাজ সিন্ডিকেটের কব্জায় চলাচলের রাস্তা বন্ধ" প্রতিবাদ করায় বৃদ্ধর উপর সন্ত্রাসী হামলা

"দখলবাজ সিন্ডিকেটের কব্জায় চলাচলের রাস্তা বন্ধ" প্রতিবাদ করায় বৃদ্ধর উপর সন্ত্রাসী হামলা



স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘ প্রায় ৮০ বছরের পুরোনো জনসাধারণের চলাচলে ব্যবহৃত একটি রাস্তা বন্ধ করে দিয়েছে একদল ভূমি খেকো, দখলবাজ সন্ত্রাসী বাহিনী। এতে প্রতিবাদ করার চেষ্টা করলে আব্দুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। 

এ'ঘটনায় হামলার শিকার আব্দুর রশিদ সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানাগেছে। 

অভিযোগে উল্লেখ্য করা হয়েছে যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন পূর্ব কলারবাগ এলাকায় ৪ ফুট প্রশস্ত ও ১৩৪ ফুট দৈর্ঘের একটি রাস্তা দীর্ঘ প্রায় ৮০ বছর ধরে এলাকার  স্থানীয় জনসাধারণের চলাচলে ব্যবহার করে আসছেন। উক্ত রাস্তার জমির একটি অংশ তিনি ওয়ারিশ সূত্রে এবং অপর একটি অংশ ক্রয় সূত্রে মালিকানা অর্জন করেন। যা-নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিলো। 

আব্দুর রশিদ দাবি করেন, জমি ও রাস্তা সংক্রান্ত বিরোধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ এর আদালতে একটি পিটিশন মামলা এবং নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান থাকার কারনে আদালতের আদেশ অনুযায়ী, বিরোধপূর্ণ জমিতে কোনো পক্ষই কোনো প্রকার স্থাপনা নির্মাণ করতে পারবেনা বলে উল্লেখ রয়েছে। 

অভিযোগ পত্রে উল্লেখ্য যে, গত ১৬ জুলাই বিকেল ৩.০০ ঘটিকার সময় অভিযুক্ত সন্ত্রাসীরা তাদের পালিত আরোও অজ্ঞাতনামা ১৫-১৬ জন সন্ত্রাসীদেরকে সঙ্গে নিয়ে আদালতের আদেশ অমান্য করে উক্ত রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য  বন্ধ করার চেষ্টা করলে, আব্দুল রশিদ তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করেন এবং এই অমানবিক কাজের প্রতিবাদ করার চেষ্টা করলে, উল্লেখিত সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে তার উপরে হামলা চালায় এবং তাদের হাতে থাকা লাঠিশোটা ও কাঠের ডাসা দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি  আঘাত করতে থাকে এমনকি একপর্যায়ে তারা আব্দুর রশিদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

এসময় রশিদের দুই ছেলে তাকে রক্ষা করতে এগিয়ে এলে, ১/ জুয়েল রানা (৩৮) ও ২/ ইমরান (৩২) কেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসা পাঠানো হয়। পরবর্তীতে তারা  চিকিৎসা গ্রহণ করে তাদের পরিবার ও স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আরও উল্লেখ করেন যে, অভিযুক্তরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও অভিযোগ প্রত্যাহারসহ উক্ত  জমি ছেড়ে না-দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি সহ প্রাণে মেরে ফেলার হুমকি/ধামকি প্রদানের অভিযোগ করেছেন।

এ-বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আমরা অভিযোগ পেয়েছি এবং উক্ত অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন