নারায়ণগঞ্জের র‍্যাবের অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের র‍্যাবের অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার 



এসএম মিরাজ হোসেন টিপুঃ

নারায়ণগঞ্জের বন্দরে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮ ঘটিকার সময় বন্দর থানাধীন মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করার সময়, হানিফ পরিবহনের একটি বাসে থাকা চার মাদক ব্যবসায়ীকে তাদের নিকট থাকা ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকার মোঃ রুবেল (৩০) ও তার স্ত্রী মোছাঃ হীরামনি (২৬), এবং ঈদগাঁও উপজেলার পূর্ব গজালিয়া এলাকার নুরুল ইসলাম (২১) ও তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা  স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরেই কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছে।

উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরোও জানায়, এঘটনায় গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন