মুন্সিগঞ্জের সিরাজদীখানে ইয়াবা সহ ১ জন গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ইয়াবা সহ ১ জন গ্রেফতার 



স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সিরাজদিখান থানাধীন শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এম আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সিরাজদিখান বাজারের পাঁচপীর মাজার সংলগ্ন ইলিয়াস ইলেকট্রনিক্স এর সামনে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আসামির নাম সাজ্জাদ খন্দকার (২৮)। তিনি সিরাজদিখান উপজেলার দক্ষিণ তাজপুর এলাকার হাবিবুর খন্দকারের ছেলে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ইনফিনিক্স (INFINIX) অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মুন্সিগঞ্জের জেলা পুলিশ সুপার মোঃ মেহনাজুল আলম পিপিএম এর দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সিরাজখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, মুন্সিগঞ্জ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে রয়েছে এবং এই জেলাকে সম্পূর্ণ  সকল মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন